ফরিদপুরের নগরকান্দায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে থানা পুলিশ ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বেতাল গ্রামের আট বছরের এক কন্যাশিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী আইয়ুব কাজীর ছেলে আবদুল করিম কাজী (২২) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কাজী করিম পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিশুটির ভাই বাদী হয়ে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে করিমকে পুলিশ গ্রেফতার করে।
নগরকান্দা থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা বলেন, অভিযোগের ভিত্তিতে করিমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
লাইটনিউজ