শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘুমের মধ্যে সাপে কামড়, চিরঘুমে যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

চুয়াডাঙ্গায় দামুড়হুদার গোপালপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত মসলেম উদ্দিন (৩৫) উপজেলার দক্ষিণপাড়ার মৃত খোদাবক্সের ছেলে। তার ভাই কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ভাই মসলেম উদ্দিন নির্মাণাধীন বাড়ির ঘরে শুয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ তাকে দংশন করে। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানালে রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহসানুল হক বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছি মসলেম উদ্দিন সাপের দংশনের শিকার হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD