শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘোড়াঘাটের ৩০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল শুভসংঘ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। আজ সোমবার ঘোড়াঘাট কে সি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

কাসিদা খাতুন নামের এক বৃদ্ধা বলেন, ‘হামার ছইলপোইল কেউ নাই বাবা। কামাই রোজগার নাই। তোমার ত্রাণ পায়ায়া হামরা খুব খুশি। আল্লা তোমাল্লার ভালো করুক। এলা ত্রাণ দিয়া হামার ঢেইল্লা দিন চলি যাইবে।’

বদিরুল আরিফিন নামের আরেক উপকারভোগী বলেন, ‘হামার এই দিকে কেউ এইসব ত্রাণ দেয় না। হামার খোঁজ-খবর কেউ নেয় না। এইলা ত্রাণ পায়া হামার খুব উপকার হইল। কয়দিন পেট ভড়ি খাবা পারিম বায়।’

রহিম উদ্দিন বলেন, ‘হামার বয়স হয় গেইছে। কাজ কামও করার বল নাই। করুনায় ছুয়াডাও কাজ পায় না। বসুন্ধরা গ্রুপ হামাক খাবার দাবার দিল খুব উপকার হইল হামার।’

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলামসহ রশিদুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, ইয়াসির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার হুমায়ুন পারভেজ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD