শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চলতি সপ্তায় দেশে ফিরছেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

দীর্ঘ এক বছর কেটে গেল ব্যাট-বল ছাড়া। দেশ সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় ছিলেন জুয়াড়ির প্রস্তাব গোপন করায়। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তার আগে চ্যালেঞ্জ নিজেকে ফিরে পাবার।

প্রথমে ইংল্যান্ডে অনুশীলন করার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। সাকিব দেশেই ফিরছেন, অনুশীলনও করবেন এখানে। সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ৩১ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র থেকে এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

দেশে এসে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে থাকবেন তিনি। এরপর অনুশীলন শুরু করবেন সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
এদিকে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবার কথা শ্রীলঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সফরেও সাকিবকে পাবার আশা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

বলা হচ্ছে ২৪ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট তবে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। তাই আশা করা যাচ্ছে সাকিব দলের সঙ্গে যোগ দেবেন শেষ টেস্টে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD