চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে এক ভুয়া এনএসআইকে আটক করেছে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)। আটককৃত ভুয়া এনএসআই হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন(২৫)।
চাঁপাইনবাবগঞ্জ এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম জানান, এনএসআই’র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটককৃত জয়নুল রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনের কার্যালয়ে প্রবেশ করেন। বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে অর্থ দাবি করেন।
এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পৌর মেয়র রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দিলে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই’র জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ওই ভুয়া এনএসআইকে আটক করেন।
এদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন এনএসআই’র ওই কর্মকর্তা ।
লাইট নিউজ