শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. কাজল (১৯) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে। কাজল রাজশাহী জেলার তানোর উপজেলার দোগাছা হাপানিয়া গ্রামের মো. বিশুর ছেলে।

সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহলামারি এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি পিস্তুল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত হতে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী গ্রামের জনৈক বসুদেব ঘোষের বাড়ির সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত যুবককে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD