শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জন মারা যান। এ সময় ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৫৬ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৫ ও শিবগঞ্জে ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.১৭ শতাংশ। মোট গড় শনাক্তের হার ১৪.৫৬ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৪০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১৭৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD