শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে প্রায় দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫।

সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা থেকে ১ কেজি চারশ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমানকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ভোলাহাট উপজেলার বজরা টেক গ্রামের আবদুল মজিদের ছেলে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিবের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার ধানশুরা এলাকায় অপারেশন পরিচালনা করে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD