বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা নিপীড়নের প্রতিবাদে ওয়াশিংটনে উইঘুরদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে বিক্ষোভ হয়েছে। গত ২৮ আগস্ট নিউইয়র্কে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের সামনে পূর্ব তুর্কিস্তানের একদল উইঘুর এ প্রতিবাদ জানায়। এ সময় তাঁদের হাতে ছিল পূর্ব তুর্কিস্তানের পতাকা এবং মুখে ছিল পতাকার আদলে তৈরি মাস্ক।

এদিন ওয়াশিংটনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে একই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন উইঘুর মুসলিমরা। পূর্ব তুর্কিস্তানের নির্বাসিত সরকার এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে বলে জাস্ট আর্থ নিউজের খবরে বলা হয়েছে।

উইঘুর কর্মী হায়দার জান এই প্রতিবাদে অংশ নেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত উইঘুর মুসলিমদের সমর্থন জানানোর আহ্বান জানান। চীনে উইঘুর, কাজাখসহ অন্য মুসলিম সংখ্যালঘুদের দমন, নির্যাতন, দাসত্ব ও হত্যার প্রতিবাদ জানান তিনি।

হায়দার জান বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একবিংশ শতাব্দীর হলোকাস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। চীন সরকার পূর্ব তুর্কিস্তানে গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, ‘চীন সরকার প্রায় তিন মিলিয়ন ধর্মীয় সংখ্যালঘুকে কনসেন্ট্রেশন ক্যাম্প, কারাগার ও শ্রম শিবিরে আটক করেছে, যা পেন্টাগন যাচাই করে দেখেছে।’ আন্তর্জাতিক অপরাধ আদালতকে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD