শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

চীন ইরানকে অস্ত্র দিলে হতাশ হবো: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর খুবই হতাশ হবেন। খবর সিএনএনের।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান কয়েক সপ্তাহের মধ্যে চীনে তৈরি ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চার (ম্যানপ্যাডস) পেতে পারে। চুক্তিটির সম্ভাব্য মূল্য ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি বিস্ময়কর হবে। এমন ঘটনা ঘটলে আমি অবাক হবো। শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন যে, তিনি এতে অংশ নেবেন না। আর তিনি জানেন, যদি এমনটি হয় তাহলে আমি খুবই হতাশ হবো।

এর আগে সিএনএন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস ওই প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছিল।

চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে এখনো বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

সূত্র: সিএনএন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD