রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

চেন্নাইয়ের টানা হারে দিল্লির দুইয়ে দুই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছিল সুপার ওভারে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারালেও রাজস্থান রয়ালসের কাছে হেরে যায়। আজ তৃতীয় ম্যাচে খেলতে নেমে হারলো দিল্লির কাছে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের সপ্তম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে দিল্লির দুই উদ্বোধনী পৃথ্বী শ্ব ও শিখর ধাওয়ান জুটি গড়েন ৯৪ রানের। এই জুটি ভাঙ্গে ধাওয়ানের ৩৫ রানে বিদায়ের মধ্য দিয়ে।

রিষব পন্থ দুই নম্বরে ব্যাট করতে নেমে করেন ২৫ বলে ৩৭ রান। তার আগে পৃথ্বী সাজঘরে ফেরেন ৪৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে। শেষদিকে শ্রেয়াস আইয়ারের ২৬ রানে ভর করে ৩ উইকেটে ১৭৫ রান তোলে দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের হয়ে ২ উইকেট নেন পীযুষ চাওলা ও ১ উইকেট নেন স্যাম কারান।

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনার মুরালি বিজয় আর শেন ওয়াটসনের জুটি লম্বা হয় ২৩ রান পর্যন্ত। ওয়াটসনের ১৪ রানে বিদায়ের পর বিজয়ও ফেরেন ১০ রান করে।

ফাফ ডু প্লেসির একার লড়াই দলকে নিতে পারেনি বেশিদূর। তার ৩৫ বলে ৪৩ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির ১২ বলে ১৫ রানে ১৩০ পর্যন্ত তুলতে পারে। তাতে ৪৪ রানের জয়ে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস।

এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো দিল্লি আর টানা দ্বিতীয় ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। দিল্লির হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন অ্যানরিচ নর্তজে ও ১ উইকেট নেন আক্সার প্যাটেল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD