শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চেন্নাইয়ের হারের হ্যাট্রিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

দারুণ শুরুর পরও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সম্ভাবনা জাগিয়েও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ রানে হেরেছে চেন্নাই। আর এই হারের ফলে ২০১৪ সালের পর টানা ৩ ম্যাচে হারের স্বাদ বরণ করলো ধোনির দল।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে হায়দরাবাদ। ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রিয়াম গার্গ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

তবে ৪২ রান তুলতেই চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চেন্নাই। পরে ৭২ রানের জুটিতে হাল ধরেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। ৩৫ বলে ফিফটি করে আউট হন জাদেজা। ৪৭ রান করা ধোনির সাথে কুরানের ছোট্ট ক্যামিও আক্ষেপ বাড়িয়েছে দর্শকদের।

চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থস্থানে উঠে এসেছে হায়দরাবাদ। চার ম্যাচে এক জয় পাওয়া চেন্নাই তালিকায় তলানিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD