শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
chelsea vs leicester city, rtv online

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লেস্টার সিটি। এ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লেস্টার সিটি।

মঙ্গলবার ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। ম্যাচের ৬ মিনিটে উইলফ্রেড এনডিডির গোলে এগিয়ে যায় লেস্টার সিটি।

এরপর গোল শোধে মরিয়া চেলসি আর ব্যবধান বাড়াতে চায় স্বাগতিকরা।

বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে জেমস ম্যাডিসনের গোলে ব্যবধান দ্বিগুণ হয় লেস্টারের। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর জালের দেখা পায়নি।

১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট তুলে সিংহাসনে লেস্টার। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচে সমান ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে চেলসি।
এদিকে দিনের অপর ম্যাচে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD