সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ছেলের মৃত্যুর ১৪ দিন পর করোনায় প্রাণ হারালেন মাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে রাবিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কভিড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাবিয়া বেগম উপজেলার আলাইপুর গামের সলেমান মোল্লার স্ত্রী। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ করোনায় আক্রান্ত হয়ে নারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ আগস্ট তার ছেলে বাবলুর করিম করোনা আক্রান্ত হয়ে মারা যান। বাবলুর করিম কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে বাবলুর করিম করোনা পজিটিভ হলে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তার মা রাবিয়া বেগম করোনা আক্রান্ত হন। তাকেও ঝিনাইদহ কভিড হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের মৃত্যুর ১৪ দিন পর বৃহস্পতিবার তার মাও মারা যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD