শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধে ছোট ভাই জসিমকে (৩০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে।

জানা গেছে, মরদেহের ময়নাতদন্ত না করেই বিভিন্ন মহলকে ম্যানেজ করে দাফন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ঘটনা তারা শুনেছেন। তবে নিহতের স্বজনরা কেউ অভিযোগ না করায় পুলিশ ঘটনাস্থলে যায়নি।

এদিকে বিভিন্ন মহলে গুঞ্জন উঠায় অবশেষে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (১১ জুলাই) সন্ধ্যায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ভাই-ভাবিকে।

নিহত জসিম শার্শার উপজেলার উলাশী ইউনিয়নের জিরনগাছা গ্রামের মৃত কাশেম মিয়ার ছোট ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। ভিটে বাড়ির সম্পদ নিয়ে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের বিরোধ চলছিল। তাই সম্পত্তি দখলের জন্য ভাই-ভাবি জসিমকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।

জসিমের ভাই অভিযুক্ত আব্দুর রউফ জানান, জসিম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় পড়ে জসিমের মুখে ক্ষত হয়। শনিবার সকালে ঘরের বারান্দা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। শ্বাসরোধ করে হত্যার কোন ঘটনা ঘটেনি। কিছু মানুষ মিথ্যা কথা ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ জানান তিনি।

স্থানীয় মধ্যস্থতাকারী ইউপি সদস্য হাসান আলী জানান, লাশ দাফনের আগে তিনি বিস্তারিত পুলিশকে জানিয়ে মৌখিক অনুমতি নিয়েছিলেন। পুলিশকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছিল। এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশ আর আসেনি।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, নিহতের পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ না করায় পুলিশ ঘটনাস্থলে যায়নি।

যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, অভিযোগ না করায় রোববার সন্ধ্যায় নিহতের বড় ভাই ও ভাবিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD