বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় মাস সাগরে ভেসে অবশেষে ইন্দোনেশিয়ায় ঠাঁই হলো ৩০০ রোহিঙ্গার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

সাগরের বুকে প্রায় ছয় মাস ভাসমান থাকার পর অবশেষে ৩০০ রোহিঙ্গা মুসলমান সোমবার ইন্দোনেশিয়ার আচেহপ্রদেশে নামার সুযোগ পেয়েছেন। ইন্দোনেশিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

আচেহপ্রদেশের পুলিশ জানিয়েছে, একটি কাঠের নৌকায় করে এসব রোহিঙ্গা প্রাণহানির ভয়ে মিয়ানমার ছেড়ে পালিয়ে আসেন। খবর এএফপি ও দ্য ডেইলি সাবাহর।

আচেহপ্রদেশের স্থানীয় জেলেরা ওই নৌকা শনাক্ত করে এবং মধ্যরাতের পরপরই রোহিঙ্গারা উজুং বালাং সৈকতে নামেন। নৌকার আরোহীর মধ্যে ১৮১ নারী ও ১৪ শিশু রয়েছে।

স্থানীয় রেডক্রস কমিটির প্রধান জুনাইদি ইয়াহিয়া জানান, রোহিঙ্গা মুসলমানদের একটি অস্থায়ী জায়গায় রাখা হয়েছে।

এর আগে গত জুন মাসে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করেছিলেন আচেহপ্রদেশের জেলেরা। ওই দলে ৪৯ নারী ও ৩০ শিশু ছিল। প্রথম দিকে ইন্দোনেশিয়ার সরকার এসব রোহিঙ্গা মুসলমানকে দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিল।

মিয়ানমার সরকারের নিরাপত্তা বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের ধর্ষণ, হত্যা ও হামলা-নির্যাতনের মুখে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD