রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’ লিখে কিসের ইঙ্গিত দিলেন ট্রাম্প ড. ইউনূস-সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চামড়া খাত থেকে ১২ বিলিয়ন ডলার আয় সম্ভব : শিল্পমন্ত্রী ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার ঈদুল আজহার তারিখ ঘোষণা তিউনিসিয়া-তুরস্কের ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। শনিবার (১৬ মে) ফলতা বিধানসভার পুননির্বাচনি প্রচারে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি।

জনসভা থেকে শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রীর আবাসের বাড়ি, আম্ফানের টাকা, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, ১০০ দিনের কাজে যদি ঘুস নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন। আর পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতরে ঢোকাবেন। আর যদি আমার মা-বোন দিদি-শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের শ্লোগান ‘জয় বাংলা’ বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার মাত্র ৮ দিনে আমরা কী কী করেছি, তা আপনার জেনেছেন। রাজ্যে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন, বিজেপির সরকার তাদের চাকরি দেবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে শুভেন্দু অধিকারী বলেন, জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল, যা এখন ফের চালু করা হয়েছে। বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়েছে। শরণার্থীরা থাকবে যারা সিএএ আওতায়, তবে ‘অনুপ্রবেশকারীদের’ টাটা-বাই-বাই করা হবে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা ভোটকেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে বলা হয়ে, নির্বাচনের দিন সকাল থেকেই বুথে অনিয়ম ও ইভিএম সংক্রান্ত সমস্যা ছিল। এছাড়া আসনটির একাধিক বুথে ভোটের দিন সকালেই টেপ লাগিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই অভিযোগের ফলে ফলতা কেন্দ্রে বৃহস্পতিবার (২১ মে) পুনর্নির্বাচন হতে চলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD