শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জরুরি স্বাস্থ্যসেবার জন্য নিজের এক মাসের বেতন দিয়ে দিলেন মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

নড়াইল জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান খরচ বাবদ নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা এক মাসের বেতনের টাকা প্রদান করেছেন।

বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর কাছে আনুষ্ঠানিকভাবে মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন ১ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, ইসমত আরা, শেখ সালাউদ্দিন নান্না, মলয় কুমার কুণ্ডু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD