বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

জলসীমা দ্বিগুণ করবে গ্রিস, যুদ্ধের হুমকি তুরস্কের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

আইওনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার বিষয়ে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক। এর জলসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল বৃদ্ধি করা হলে এটি যুদ্ধের কারণ হবে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্ললু মন্তব্য করেন। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসকে সতর্ক করে বলেন, তারা এটা বাড়িয়ে ১২ মাইল করতে পারে না। কয়েক বছর আগে আমাদের সংসদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি বৈধ। এটি যুদ্ধের কারণ হতে পারে।

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা চলছে। এর মধ্যেই অ্যাথেন্সের এমন পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

গ্রিসের একটি দৈনিকের প্রতিবেদনে গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিস উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি গ্রিসের আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে।ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বর্ধিত করবে।

পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসকে ফ্রান্স সমর্থন করছে উল্লেখ করে কাভাসগ্লু বলেন, ফ্রান্স ইউরোপীয় নেতৃত্ব নিয়ে খেলছে।ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর বিরুদ্ধে ফ্রান্স নিরাপত্তা বাহিনী তৈরি করতে চায়।

সম্প্রতি গ্রিস-মিসর সামুদ্রিক চুক্তির বিষয়টিও তিনি উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও গ্রিস মিসর, ইসরাইল ও গ্রিক সাইপ্রাসের সঙ্গে চুক্তি করেছিল। তারা রাজনৈতিকভাবে তুরস্কের বিরুদ্ধে এগোচ্ছে; কিন্তু সম্ভব না।

তিনি বলেন, এটি আমাদের মহীসোপান এবং উভয় রাষ্ট্রের (গ্রীস-মিসর) চুক্তি অনুমোদন আমাদের জন্য খুব বেশি পরিবর্তন ঘটবে না।

এর আগে মিসর ও গ্রিসের চুক্তির মধ্যে তেল-গ্যাসসহ সমুদ্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD