সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার ডিএমপিতে তিন সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল ইরান ইস্যুতে ব্রিকসের নীরবতা, ঐক্যের সীমাবদ্ধতা স্পষ্ট হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশের বেশি শিশু দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড ব্রিকসে বিশ্বনেতাদের রাতের খাবারে দেওয়া হয়নি মাছ-মাংস, তুমুল বিতর্ক ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

জাতীয় পার্টি তিনশ আসনে প্রতীকসহ নির্বাচন করবে : মুজিবুল হক চুন্নু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি তিনশ আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। কারণ, কোনো জোটে যেতে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেইনি। রাজনীতিতে বিভিন্ন কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাবো।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। বেগম রওশন এরশাদ আমাদের প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানের পাত্র। তিনি নির্বাচন করলে তার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবো। তিনি ২০ নভেম্বর ফোন করে মনোনয়ন ফরম নেওয়ার কথা বলেছেন, লোক পাঠালেই আমরা তার মনোনয়ন ফরম দিয়ে দেবো।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দলীয় সিদ্ধান্তেই জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। আমরা নিরপেক্ষ ভোটের একটি পরিবেশ চেয়েছি। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন মহল আমাদের আশস্ত করেছে নির্বাচন সুষ্ঠু হবে। তারা বলেছে, যেকোন মূল্যেই
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখবে। ভোটাররা কেন্দ্রে এসে অবাধে ভোট দিতে পারবেন। এই আশ্বাসের জন্যই আমাদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় দেরি হয়েছে।

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে জাতীয় পার্টি দেশে বেকারত্ব দূর করবে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবে, সুশাসন দেবে, কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করবে, দুর্নীতি দূর করবে, সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করবে। আমরা নির্বাচিত হলে নির্বাচনী
ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতি বাস্তবায়ন করবো। আমরা চাই নির্বাচনকালীন কেউ অনিয়ম করলে নির্বাচন কমিশন যেনো তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশন যেভাবে সিডিউল ঘোষণা করেছে, তাতে সংলাপের সুযোগ আছে। সবাই এক
টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD