শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জানলে অবাক হবেন করলার যত গুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

করলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি ও সি রয়েছে। একই সঙ্গে এতে বিটা-ক্যারোটিন, লুটেইন, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম রয়েছে।

করলা আপনার প্রিয় খাবার নাও হতে পারে। কিন্তু এর পুষ্টিগুণের কথা চিন্তা করে আপনার খাদ্যতালিকায় এটি রাখতে হবে। ডায়াবেটিসসহ আরও বেশ কিছু রোগের যম এই করলা।

এছাড়া গবেষণায় দেখা গেছে, করলার আরও তিনটি উপাদান পলিপেপটাই়ড পি, ভাইসিন, চ্যারনটিন যা ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এরমধ্যে পলিপেপটাইড পি-এর ভূমিকা অনেকটা ইনসুলিনের মতো।

তিতা করলার রস পানে অগ্ন্যাশয় ক্যানসারের কোষ ধ্বংস হয় বলে গবেষকরা জানিয়েছেন। করলার আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে করলার রস ব্রেস্ট ক্যানসারের কোষকেও ধ্বংস করতে সক্ষম।

এটি দাঁত ও হাড় ভালো রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। দৃষ্টিশক্তি ভালো রাখতে ও চোখের সমস্যা সমাধানে করলার বিটা ক্যারোটিন খুবই উপকারী।

ত্বক ও চুল ভালো রাখার জন্যও একান্ত জরুরি। চর্মরোগ সারাতে সাহায্য করে। এছাড়া করলার রস কৃমিনাশক।

এছাড়া করলা জ্বর, ঋতুকালীন যন্ত্রণা, সর্দি-কাশির সমস্যাতেও কাজ দেয়। ডায়েটের ক্ষেত্রেও করলা অতি প্রয়োজনীয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD