রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাগপা’কে আমরা একটা আসন দিয়েছি।

কোনো আসন তারা ডিমান্ড করেনি, আমরা তাদের সম্মানিত করেছি। আমরা শহিদ পরিবারকে সম্মান করে জুলাই পরিবারের একজন চূড়ান্ত করেছি। জামায়াত ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে।

সোমবার (২০ এপ্রিল) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের সংরক্ষিত নারী প্রার্থীদের তালিকা প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দল সমঝোতার মধ্য দিয়ে একত্রিত হয়েছে। রাজপথেও ছিলাম, নির্বাচনী সমঝোতায় ছিলাম। নির্বাচনের পর ১১ দলীয় ঐক্য হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল হিসেবে সংসদে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সংসদের বাহিরেও আমরা একসাথে কাজ করছি।

মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা যে প্রক্রিয়া গ্রহণ করেছে তা অন্য দলের চাইতে ভিন্ন এবং তাদের কেউ আবেদন করে মনোনয়ন চায় না, দল যাকে মনোনয়ন দেয় তারাই মনোনয়ন নেয় বলে তিনি মন্তব্য করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD