শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জামালপুরে ১৪০ গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জামালপুর সদর উপজেলার ১৪০ জন গ্রামপুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

জেলা প্রশাসক মুর্শেদা জামান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী গ্রাম পুলিশদের যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ দূর করতে সারা দেশের গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে আজকে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩২ জন পুরুষ ও ৮ জন নারী গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হলো। জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল ও ইউনিয়নের আইনশৃংখলা বিষয়সহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে এবং বাড়ি বাড়ি গিয়ে দ্রুত সেবাদান ও দায়িত্ব-কর্তব্য পালনে এই বাই সাইকেলগুলো গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। শুধু এই বাইসাইকেলই নয়, গ্রাম পুলিশদের ভাতা, পোশাক, টর্চ লাইট থেকে শুরু করে সব রকমের সুযোগ-সুবিধা দিয়ে আসছে বর্তমান সরকার।

জামালপুর সদরের ইউএনও লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ও সদর উপজেলার ইটাইল ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ। এ ছাড়া বাইসাইকেল পেয়ে খুশি হয়ে অনুভূতি ব্যক্ত করেন গ্রামপুলিশ জমির উদ্দিন ও সাবিনা আক্তার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD