মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

জামিন পেলেন হবিগঞ্জের সাংবাদিক সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

হবিগঞ্জের সাংবাদিক সুশান্ত দাশ গুপ্তকে জামিন দিয়েছেন বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আজ রবিবার এ জামিন দেন হাইকোর্ট।

সাংবাদিকের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও শাকিব রিজোয়ান কবীর।

সুশান্ত দাশের সম্পাদনায় ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় স্থানীয় একজন সংসদ সদস্যকে নিয়ে খবর প্রকাশ করায় গত ২০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। পরদিন পুলিশ সুশান্তকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ওই সংসদ সদস্যও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD