শেষ টি-টোয়েন্টিতে বড় জয়ে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ছেড়েছে এশিয়ার নব্য ক্রিকেট শক্তি আফগানিস্তান। আসগর আফগানদের বড় ইনিংসের জবাবে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ জিম্বাবুয়ে। ১৮৭ রান তাড়ায় নেমে তাদের ব্যাটিং ছিল সাদামাটা। রান চেজিংয়ের কোনো মনোভাব লক্ষ্য করা যায়নি। ৫ উইকেট হাতে রেখচে পুরো ২০ ওভার ব্যাট করলেও তারা ১৩৬ রানের বেশি করতে পারেনি। অপরাজিত ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন নাজিবুল্লাহ জারদান।
এই জয়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন আসগর আফগান। গত ম্যাচ জিতে তিনি সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৪১ ম্যাচ জয়ের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন।
লাইটনিউজ