শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুলাইয়ে সাড়ে ৫৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করেছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭,০৮,৭১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭,৩৯২ বোতল ফেনসিডিল, ২২,৪০৬ বোতল বিদেশি মদ, ১,১৫৪ ক্যান বিয়ার, ১,১৫৭ কেজি গাঁজা, ৫ কেজি ৯২৮ গ্রাম হেরোইন, ৪২,৩৯৭টি ইনজেকশন, ৬,৫৩১টি ইস্কাফ সিরাপ, ১০,৪৭৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১,৮৭,৯৭০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯ কেজি ৮৬০ গ্রাম রূপা, ৬২,৭৫৫টি কসমেটিক্স সামগ্রী, ১,৫০০টি ইমিটেশন গহনা, ৪,৮৪৬টি শাড়ি, ১,৬৪৪টি থ্রিপিস/শার্টপিস, ১,৮১৪ ঘনফুট কাঠ, ৭২২ কেজি চা পাতা, ৮,৯৯০ কেজি কয়লা, ৮টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ১১১টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, ৩টি বন্দুক, ১টি এলজি, ৮১ মিলিমিটার মর্টার বোম্ব ২৯টি, ৩ কেজি ২০০ গ্রাম গান পাউডার ও ৫ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৫৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৩ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD