বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৯ হাজার কোটি টাকা সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২ ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি হাম ও হামের উপসর্গে ঝরল আরও ৫ শিশুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক, পাঠাভ্যাস বাড়াতে যৌথ উদ্যোগ সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, চোরাই মালামালসহ গ্রেফতার ৩ মে মাসের প্রথমে ১৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে : যুগ্মসচিব ‘ভারতীয় ও চীনারা শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’ তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে তুলতে তিনি সবার সহযোগিতাও কামনা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিকে গুরুত্ব দেবে জানিয়ে তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি। যেখানে মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির সরকার তিনটি বিষয়কে গুরুত্ব দেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমরা তিনটি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে বিএনপির সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। যেখানে সমতা ও পারস্পরিক সম্পর্কও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD