সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জুলাই সনদকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি চিঠি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ‌চিঠিটিতে বিভিন্ন দাবি জানানো হয়েছে। তবে, পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়,‌ সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব‍্য নিম্নরূপ—

১। চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি।

২। চিঠির বক্তব‍্য বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দপ্তরের অনুসৃত নীতিমালার পরিপন্থি।

৩। চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে, তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।

এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুলিশ সদর দপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD