শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জুড়ীতে ভোট শুরুর আগেই মিললো সিল মারা ব্যালট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটগ্রহণের আগেই ৩৫০টি সিল মারা ব্যালট পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় এই কাণ্ড ধরা পড়ে।

জানা গেছে, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়েছে। এ ঘটনার পর সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের মধ্যে সমঝোতা হলে প্রায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

সাগরনাল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরো কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিজাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিঁড়ে ফেলা হয়।

পাতিলাসাঙ্গান প্রিজাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, বিষয়টি প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধান হয়ে গেছে। পরে এক ঘণ্টা পর ভোট শুরু হয়।

জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। রিটানিং অফিসার কোনো কিছু জানাননি। আমি খোঁজ নিয়ে দেখছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD