শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান

জেলের জালে মিলল ২৩ কেজির কোরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুয়াকাটার সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। যা স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

বুধবার (১ এপ্রিল) সকালে কুয়াকাটা বাজারে মাছটি নিয়ে আসেন জেলে ফারুক মাঝি। পরে খোলা ডাকের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি হয়েছে। মাছটির ওজন প্রায় ২২ কেজি ৭০০ গ্রাম।

জেলে ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় তার পাতা জালে মাছটি ধরা পড়ে। বড় আকারের হওয়ায় বাজারে আনার পর মাছটি দেখতে ভিড় জমে যায়।

বাজারের ব্যবসায়ী খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান জানান, বড় সাইজের সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকায় ভালো দামে বিক্রি করা সম্ভব হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নের ফলে এ ধরনের বড় মাছ বেশি ধরা পড়ছে, যা উপকূলের জেলেদের জন্য ইতিবাচক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD