শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জোয়ানের উপকারিতার শেষ নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩

হেঁশেলের বহু পরিচিত উপকরণের মধ্যে জোয়ান অন্যতম। শিঙাড়া থেকে পরোটা— বিভিন্ন পদে নানাভাবে জোয়ান ব্যবহার করা হয়। জোয়ানের উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্বাস্থ্যের খেয়াল রাখতে জোয়ান অন্যতম ভরসা হতে পারে। জমিয়ে ভূরিভোজের পর একটু জোয়ান মুখে দিলে অস্বস্তি কমে অনেকটাই। তবে জোয়ানের উপকারিতা কিন্তু শেষ নয় এখানেই। জোয়ান ভিজিয়ে খেলেও দারুণ উপকার পাওয়া যাবে। শরীর সুস্থ রাখতে আর কী কী ভাবে সাহায্য করে জোয়ান?

রোগা হতে

ওজন কমানোর ক্ষেত্রে জোয়ানের পানি পান করা যেতে পারে। শরীরের বিপাকীয় হার বাড়িয়ে দেয় জোয়ান। এতেই শরীরের জমে থাকা ফ্যাট ঝরে যায়। ওজন কমাতে দারুণ কার্যকর জোয়ানের পানি। এ ক্ষেত্রে রাতে পানিতে জোয়ান মিশিয়ে রেখে দিতে হবে। পরের দিন সকালে খালি পেটে খেতে হবে এই জোয়ানের পানি। জোয়ানে থাকা ফাইবার ওজন কমাতেও সাহায্য করে।

ঋতুস্রাবের ব্যথা দূর করতে

ঋতুস্রাবের সময়ে কমবেশি সকলেই পেটে ব্যথার সম্মুখীন হন। ব্যথা কমাতে অনেকেই ওষুধের উপর ভরসা রাখেন। এ ক্ষেত্রে দ্রুত সুস্থ হতে জোয়ান ভিজানো পানি খাওয়া যেতে পারে। এতে পেটে ব্যথা কমে। সেই সঙ্গে ঋতুস্রাবকালীন নানা শারীরিক সমস্যাও দূর হবে এর ফলে।

আর্থরাইটিসের ব্যথা দূর করতে

এখন কমবেশি অনেকেই বাতের ব্যথায় ভুগে থাকেন। কমবয়সীদের মধ্যেও এই সমস্যার বাড়বাড়ন্ত খুব বেশি। ওষুধ খেয়েও সুফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে একটি ঘরোয়া উপায় কাজে আসতে পারে। ব্যথা দূর করতে খাওয়া যেতে পারে জোয়ানের পানি। হাঁটু, কোমর বা গাঁটের ব্যথা থেকে চটজলদি মুক্তি পেতে ভরসা রাখতে পারেন জোয়ানের তেলে। এই তেল দিয়ে মালিশ করলে উপকার মিলবে।

ডায়াবেটিস রুখতে

রক্তে শর্করার মাত্রা কমাতে ওষুধের মতো কাজ করে জোয়ান। ডায়াবেটিসে ভুগছেন যারা, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে তাদের জোয়ান খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। অনেক সময় খাওয়াদাওয়ার অনিয়মে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। জোয়ান কিন্তু সেই ঝুঁকি কমায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD