শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

জোরে হাসলে কী হয়?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আবেগের বহিঃপ্রকাশ হলো হাসি। আনন্দ, ভালোলাগা, খুশি এবং কোনো অর্জনের ফলে মানুষের মধ্যে যে পজিটিভ আবেগ সঞ্চারিত হয় তা ফুটে ওঠে হাসির মাধ্যমে। বলা হয়ে থাকে, মন ভালো রাখতে এবং সব সম্পর্ক সুন্দর রাখতে হাসির চেয়ে বড় ওষুধ আর হয় না।

তবে কিছু কিছু গবেষণায় অতিরিক্ত হাসির কুপ্রভাবের কথাও উল্লেখ রয়েছে। বিশেষ করে জোরে হাসির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

জেনে নিন অতিরিক্ত হাসি বা জোরে হাসার ফলে কী কী সমস্যা হতে পারে—

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সব হাসি স্বাস্থ্যের জন্য মঙ্গলকর বরং অট্টহাসি ডেকে আনতে পারে বিভিন্ন ধরনের দুর্ভোগ। হার্টের সমস্যা সহ বেশি হাসির কারণে দেখা দিতে পারে শ্বাসকষ্টও। তাছাড়াও জোরে হাসলে বেশি সংখ্যক জীবাণুও দূর অব্দি ছড়াতে পারে।

এছাড়াও হাসতে হাসতে মৃত্যুও ঘটতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট, ফুসফুস অকেজো হওয়া, হার্নিয়ায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া, স্ট্রোক, মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়ুতে চাপ এবং গেলাস্টিক সেইজারের কারণে হাসতে হাসতে মৃত্যু হতে পারে বলে জানান চিকিৎসকরা।

তবে এ সব কথা যত ভয়ই দেখাক, হাসি বন্ধ করলে চলবে না। কারণ গবেষকদের মতে, হাসির ফলে ক্ষতির চেয়ে স্বাস্থ্যগত দিক থেকে লাভই বেশি। তাই প্রাণ খুলে হাসুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD