সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আতঙ্কিত হয়ে তেল নেওয়ার হিড়িকের কারণে সমস্যা তৈরি হতে পারে।

সবাইকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী হতে হবে। ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সাশ্রয়ী হব, যেন জ্বালানি সাশ্রয় করতে পারি।

সাশ্রয় করলে আমরা জ্বালানি দীর্ঘসময় ব্যবহার করতে পারব। যদি সাশ্রয় করতে পারি, তবে দেশের জন্য জ্বালানি কম আমদানি করতে হবে। এতে আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে যদি ঠিক করি, সতর্ক থাকি, তাহলে অহেতুক বিপদে পড়ব না। তাছাড়া সন্ধ্যা ৬টার পর থেকে পিক আওয়ার শুরু হয়।

এই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাব। যেটা আমরা সেইভ করলাম, সেই সেভিংসটা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব, এটাই স্বাভাবিকতা।

পৃথিবীর অনেক দেশে এক ঘণ্টা কম বেশি হয় শীত ও গরমের সময়। ডে লাইট সেভিংসের জন্য। আমরা কিন্তু সেটা করি না। এখন আপদকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এখন আমরা সবাই এই পদক্ষেপগুলো প্রতিপালন করে শৃঙ্খলাবোধের পরিচয় দেব এবং সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD