মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের আপত্তিতে সুদানের কাছে পাকিস্তানের সমরাস্ত্র বিক্রি স্থগিত মার্কিন নৌ-অবরোধ সরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী সিলেট থেকে ঢাকা এলেও জায়গা হয়নি মোসাদ্দেকের, খেলবেন বিসিএল উল্টো ‘রথে’ বাফুফে সভা পাকিস্তানে পৌঁছালো অন্তত ৬টি মার্কিন সামরিক উড়োজাহাজ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তানের পথে, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি সংসদে এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব সাধারণত বিরোধী দল থেকে আনা হয়, ট্রেজারি বেঞ্চ বা সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য। তবে আমাদের বর্তমান সংসদীয় সংস্কৃতিতে এই সেশনেই এরইমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা ইতিহাসে অনন্য নজির। এই সেশনের মধ্যেই আরও একটি মুলতবি প্রস্তাব অ্যালাউ করলে সেটি ভবিষ্যৎ সেশনগুলোর জন্য একটি নেতিবাচক প্রথা তৈরি করবে।

জ্বালানির দাম বাড়ার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের সুবিধার্থে আমরা একটি টলারেবল বা সহনীয় মাত্রা পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছি।

বর্তমান পরিস্থিতিতে এক পর্যায়ে যখন আমাদের ন্যাশনাল ইকোনমি আর এফোর্ড করতে পারছিল না, এজন্য আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি। জ্বালানির দাম কম থাকলে এটি অন্যভাবে অপচয় হওয়ার বা পাচার হওয়ার প্রবণতা থাকে। সেই পাচার বন্ধ করতে এবং একটি ডিসিপ্লিনের মধ্যে আনতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD