শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

টঙ্গীতে স্টিল মিলের গলিত লোহার স্ফুলিঙ্গে ৫ শ্রমিক দগ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুরের টঙ্গীতে স্টিল মিলের গলিত লোহার স্ফুলিঙ্গ শরীরে ছিঁটে এসে লাগায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে মিলগেট এলাকার এসএস স্টিল কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজনের শরীরের ৯০ শতাংশ ও অপর দুইজনের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। আরেকজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।

আহতদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) ও রিপন (৩০)। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিঁটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, এমন কোনো ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD