শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

টাইগারদের জয়ে যা বললেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নাস্তানাবুধ হয়েছে বাংলাদেশ দল। অনেকদিন ধরেই ব্যর্থ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার। সব কিছু মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশ দল নিয়ে হতাশ ছিল সমর্থকরা। সমালোচনা ছিল সব জায়গায়।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতার পর সমর্থকদের সব আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। বাংলাদেশ সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে , সমালোচনায় জর্জরিত ক্রিকেটারদের মানসিকভাবে স্থির হওয়ার জন্য এই জয়টা খুব দরকার ছিল।

শনিবার (৮ জুন) ডালাসে রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজ।

তামিম ইকবালের মতে , আইপিএল খেলেই উন্নতি হয়েছে মুস্তাফিজের। মহেন্দ্র সিং ধোনির স্পর্শে ভিন্ন এক বোলারে পরিণত হয়েছেন তিনি। মুস্তাফিজ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে বলে মত তামিমের।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে।

কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়েও কথা বলেন তামিম। ‘সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। তবে এই জয়ে খুব খুশি।’

বিশ্বকাপের আগে দলের টানা ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সমালোচনায় জর্জরিত ছিল শান্ত বাহিনী। তামিম মনে করেন, এ জয়টা ক্রিকেটারদের মানসিকভাবে স্থির হতে সাহায্য করবে। সাবেক এই ওপেনার বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD