শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে ট্রেনে ভ্যানগাড়ির ধাক্কা, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রেনটিতে ক্রুটি দেখা দেওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানগাড়ি নিয়ে চালক গড়াশিন ক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়ির ওপর দিয়ে উঠিয়ে দেয়। এসময় ভ্যানটির চালক দ্রুত সরে যায়। এ ঘটনার পর ট্রেনটিতে ক্রুটি দেখা দেয়। কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়।

টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান বলেন, দুর্ঘটনার পর ট্রেনটিতে ক্রুটি দেখা দিয়েছে। সম্ভবত ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে পড়ে গেছে। অন্য আরেকটি হুইসপাইপ লাগানোর চেষ্টা চলছে। বর্তমানে এ রোর্ডে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD