শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

টাঙ্গাইলে বালু নেয়ার নামে গাঁজা পাচার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে তিনি কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালিহাতি উপজেলার রাজাবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে সুমন (২৬) , গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাবিব (২০) ও রংপুরের হাজির হাট এলাকার হুজুর আলীর ছেলে আশরাফ আলী (৩০)।

তারা বালু নেয়ার নাম করে মাদক পাচার করে আসছিলেন।

ভূঞাপুর থানার এসআই লিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর সড়কের পাটিতাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পিকআপের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক করা হয় পিকআপ চালক সুমন এবং মাদক ব্যবসায়ী হাবিব ও আশরাফ আলীকে।

স্থানীয় মাটিকাটা গ্রামের মাজেদ ও শান্তর কাছে এ গাঁজা সরবরাহ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে আটককৃতরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD