শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আ‌হত হয়েছেন আরও একজন।

রোববার (১০ জানুয়া‌রি) বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৪) এবং কুচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাবিনা (২৩)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সেতু এলাকা থেকে এলেঙ্গাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় পড়ে যায়। এসময় অজ্ঞাত এক গাড়ি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তাদের ওপর তু‌লে দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এসময় আশরাফ আলী (২৩) না‌মের আ‌রেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তি‌নি জানান, তারা একই সঙ্গে পড়াশোনা করার সুবা‌দে সেতু এলাকায় বেড়া‌তে এ‌সে‌ছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD