শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে ১০ ডাক্তার ও ৩৮ নার্স করোনা আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১০ জন ডাক্তার ও ৩৮ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় ৭১৭ নমুনা পরীক্ষায় ২৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেলো ২৪ ঘণ্টায় ৭১৭ নমুনা পরীক্ষা করে ২৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১০ জন ডাক্তার ও ৩৮ জন নার্স রয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৬৫ জন।

এছাড়া করোনায় জেনারেল হাসপাতাল, সদর উপজেলা, মির্জাপুর ও গোপালপুরে একজন করে এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৫০ জন। ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরো ৩৭ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন আরো জানান, রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। টাঙ্গাইলে আরো ২০ জন ডাক্তার এবং চারজন বিশেষজ্ঞ ডাক্তার স্বাস্থ্য অধিদপ্তরে চাওয়া হয়েছে। আইসিডিডিআর এর ল্যাবে পরীক্ষার পর টাঙ্গাইলের প্রায় শতভাগই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD