সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়

টানা আট মাসের নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়।

তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে এপ্রিল মাসে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ।

রোববার (৩ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

তবে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে দেশের রপ্তানি আয় ২ শতাংশ কমে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪০ দশমিক ২ বিলিয়ন ডলার।

ইপিবি জানায়, এপ্রিল মাসে রপ্তানি আয় ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৩ বিলিয়ন ডলার। এ শক্তিশালী পুনরুদ্ধার বৈশ্বিক বাজারে নতুন করে চাহিদা বৃদ্ধি ও দেশের রপ্তানি খাতগুলোর সক্ষমতার প্রতিফলন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD