শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকটক অপুসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

রাস্তায় মারামারির ঘটনায় উত্তরা পূর্ব থানায় করা মামলায় ইয়াসিন আরাফাত অপু ওরফে টিকটক অপু ওরফে অপু ভাইসহ ছয় জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা গেছে।

গত ৯ ফেব্রুয়ারি টিকটক অপুসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর তালুকদার। অপর আসামিরা হলেন– মো. শাকিল হোসেন (২৬), মো. শাহাদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) এবং মো. রনি প্রকাশ ওরফে সৈয়দ রাকিবুর রহমান (২৫)।

এছাড়া অপর তিন আসামির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ১১ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের মামলার থেকে অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত অপর আসামিরা হলেন, জমির উদ্দিন (৪৫) ও মো. সুমন শেখ ওরফে পাপন (২৭)।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২ আগস্ট বাদী এস এম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন (৩০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি রাজধানীর উত্তরা থেকে ফিরছিলেন। উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরে আলাউল অ্যাভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে রবিনের পথরোধ করে টিকটক ভিডিও করতে থাকে।

এ সময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহদত, সানি, ‘টিকটক’ অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD