শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকা নিলেন জাতীয় ফুটবল দলের কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফে থাকা তিনজন ব্রিটিশ নাগরিক।

সোমবার প্রধান কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি টিকা নিয়েছেন।

এদিন দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপস্থিত হয়ে টিকা নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডা. মো. আলী ইমরান।

ফেব্রুয়ারিতে টিকা দান কার্যক্রম শুরুর পর পরই স্ত্রীসহ টিকা নেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। অন্যদিকে কয়েকদিন আগেই পরিবারসহ টিকাগ্রহণ করেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

এদিকে টিকা দান নিশ্চিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সাত শতাধিক ফুটবলারের তালিকা দিয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে ফুটবলারদের টিকা দেয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD