শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকেট ছাড়া চিড়িয়াখানায় প্রবেশে যে শাস্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

টিকেট ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে দুই মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ চিড়িয়াখানা আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

নতুন আইনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারিভাবে চিড়িয়াখানার ব্যবস্থাপনা, পরিচালনা, পশু-পাখির চিকিৎসার ব্যবস্থাসহ দর্শনার্থীরা কীভাবে ঘুরবেন, স্কুল-কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত বা প্রতিবন্ধীদের চিড়িয়াখানা দেখার জন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করার বিষয়গুলো আছে।

তিনি বলেব, ফি না দিয়ে যদি কেউ চিড়িয়াখানায় ঢোকেন, তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করার কথা বলা হয়েছিল খসড়ায়। তবে মন্ত্রিসভা তা পরিবর্তন করে দিয়েছে।

চিড়িয়াখানার পশুর ক্ষতি করলে কী হবে, সে বিষয়ে আইন মন্ত্রণালয় ভেটিংয়ের সময় সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD