শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতিজনি এলাকায় টিলা ধসে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬ জন।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, হাতিজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে অতিরিক্ত বৃষ্টিতে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় একই পরিবারের ৪ নিহত হয়েছেন।

সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির আহমদ বলেন, আজ সোমবার (৬ জুন) সকালে ভারি বর্ষণের কারণে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD