শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, স্পিকারের শ্রদ্ধা জানানোর পর ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকু, সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী, হুইপ হিসেবে ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু, সাইমুম
সরওয়ার কমল ও মাশরাফী বিন মোর্ত্তজা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নির্বাচনী এলাকা রংপুর-৬ আসনের পীরগঞ্জস্থ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্পিকারসহ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD