শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে ট্রাকচাপায় সোহান হাওলাদার (১৮) ও আবদুর রহমান (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে সুমন (২০) নামে একজন গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানার বালীগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙা ব্রিজের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান বালীগ্রামের কর্ণপাড়া গ্রামের লিটন হাওলাদারের ও আবদুর রহমান মোহাম্মদ হাওলাদারের ছেলে।

এদিকে নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালকের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাস্তায় জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ স্থানীয় এলাকাবাসী। এতে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে তিব্র যানজট সৃষ্টি হয়। এ অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আর আটকে থাকা সকল গাড়ি ছেড়ে দিয়েছি। রাস্তায় এখন আর কোনো যানজট নাই।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD