চন্দনাইশে ইট ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আবদুল হামিদ নামে এক মোটরসাইকেল আরোহী।
আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা মো. তারেক নামে আরো এক আরোহী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আজ শনিবার (১০ জুলাই) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুর পাড়া রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হামিদ পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর শেখ পাড়া এলাকার আবদুল ছত্তারের ছেলে। আহত তারেকও একই এলাকার আলী আহমদের ছেলে।