বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক মা ও তার শিশু ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মা ইয়াসমীন (২৮) ও তার শিশু সন্তান সানী (৩)। ইয়াসমীন সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মাজহরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে দুপুর পৌনে ১টার দিকে কাটা পড়েন মা ও ছেলে। তারা আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়েছেন- তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD