শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনে কাটা পড়ে মা নিহত, সন্তান আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মায়ের মৃত্যু হলেও তার মেয়ে সন্তানের গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ।

তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

স্টেশন মাস্টার জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্টেশন চত্ত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত ও তার মেয়ে হাতে গুরুতর আহত হন। সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD